ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নেত্রকোণা-৪ আসনে ধানের শীষ নিয়ে লড়বেন বাবর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরি) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।


এর আগে দুপুর সাড়ে ১২টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা জরুরি বৈঠকে বসেন। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী ওই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী চূড়ান্তকরণসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্বাচন কমিশনের ঘোষণানুসারে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, আর ডিসেম্বরের শুরুতেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑